করোনামুক্তের সংখ্যা ছাড়ালো ৭১ লক্ষাধিক
আন্তর্জাতিক

করোনামুক্তের সংখ্যা ছাড়ালো ৭১ লক্ষাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে বিশ্বব্যাপী সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

শুক্রবার (১০ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী অজানা এই ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১ লাখ ৮৭ হাজার ৪৪৭ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। তাদের দেয়া তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৮২৬ জন। অন্যদিকে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৪০৫ জনের।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ১৯ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮২৬ জনের। অন্যদিকে দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ২৬ হাজার ৪২৮ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ৫৯ হাজার ১০৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ২৫৪ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৭ লাখ ৯৪ হাজার ৮৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২১ হাজার ৬২৩ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭ হাজার৩০১ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৪৩ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা