যুক্তরাষ্ট্রের বড় হুমকি চীন: এফবিআই
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বড় হুমকি চীন: এফবিআই

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে চীন। দেশটির গুপ্তচরবৃত্তি ও চৌর্যবৃত্তি নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠবে। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর পরিচালক ক্রিস্টোফার রে।

মঙ্গলবার (০৭ জুলাই) ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ক্রিস্টোফার রে বলেন, দুনিয়ার একমাত্র পরাশক্তি হওয়ার জন্য চীন উঠেপড়ে লেগেছে। যে কোনও উপায়ে তারা এটা অর্জন করতে চায়।

ক্রিস্টোফার রে বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়াদি, দরকারি ডাটা সব বিষয়েই চরবৃত্তি করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে তারা ঘুষ ও ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সম্পর্কিত গবেষণার তথ্য পাওয়ারও চেষ্টা করছে।

চীনা গুপ্তচরবৃত্তির পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও এখন দেশটির ব্যাপারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান সিআইএ প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার পাল্টা গোয়েন্দা অনুসন্ধানের প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত।

সিআইএ প্রধান বলেন, চীনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জানতে আমরা দেশটির সরকারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের সঙ্গে কথা বলছি। ভিন্নমতের প্রবাসীদের তারা দেশে ফিরতে বাধ্য করতে চায় এবং এজন্য তারা যেসব কৌশলের আশ্রয় নেয় সেটা রীতিমতো বিস্ময়কর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা