আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের হু ছাড়ার প্রক্রিয়া শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার কাজ শুরু করল যুক্তরাষ্ট্র।

এর আগে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি ও বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়াসেস করোনাভাইরাস সাধারণ শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, তা মোকাবিলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি যে কোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক নোটিশ দিলেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সময় লাগবে।

২০২১ সালের ৬ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

মহামারি করোনাভাইরাস নিয়ে চীনের পক্ষপাতিত্ব করায় আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। আরো এক ধাপ এগিয়ে মে মাসের শেষ দিকে তাদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তারা।

জাতিসংঘের সংস্থাকে অভ্যন্তরীণ সংস্কারের প্রস্তাব দেয়ার পর তাতে সাড়া না পাওয়ায় এ পদক্ষেপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

হুকে দেয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক ৪৫ কোটি ডলার এখন থেকে অন্য সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে জরুরি স্বাস্থ্য প্রকল্পে ব্যয় করা হবে জানিয়েছিলেন ট্রাম্প। ওই ঘোষণার এক মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। সূত্র: সিএনএন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা