ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফের হামলা শুরু করবে রাশিয়া

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছিল ইউক্রেনের সেনারা। শহর থেকে চলে গেলেও সেখানে মাঝে মাঝে মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার

বুধবার (৮ জুন) স্থানীয় সময় মধ্যরাতে খারকিভের একটি সুপার মার্কেটে মিসাইল হামলা চালানো হয়। এ হামলায় কেউ নিহত না হলেও সুপার মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরের দিন সকালে ধ্বংসস্তুপ পরিস্কার করতে সেখানে যান ওলেনা মাইকোলাইভনা নামে একজন নারী। তিনি জানান, এখন অনেক ভয়ার্ত ও শঙ্কিত। তার আশঙ্কা রাশিয়া আবার খারকিভে হামলা শুরু করবে।

এ ব্যাপারে ওলেনা মাইকোলাইভনা বলেন, গত কয়েকদিন ধরে শান্ত থাকার পর যারা খারকিভ ছেড়ে চলে গিয়েছিলেন তারা ফেরা শুরু করেছেন। কিন্তু এই স্থানটি এখনো অনেক ঝুঁকিপূর্ণ। আমি শঙ্কিত রাশিয়া আবারো এরকম হামলা শুরু করতে পারে।

খারকিভ শহরটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। খারকিভ দখল করতে শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের প্রচণ্ড প্রতিরোধের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তারা। এরপর প্রায় দুই সপ্তাহ শান্ত ছিল খারকিভ।

বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া এখনো খারকিভ দখলের আশা ছেড়ে দেয়নি।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রয়োজন ৫০০ কোটি ডলার

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা