আন্তর্জাতিক

উভয় সংকটে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিজেপির তৃণমূলের কর্মীদের বড় একটি অংশ নুপুর-নবীনের শাস্তি ‘ভালো ভাবে’ নেয়নি। তারা মনে করছেন, দল ওই দুই মুখপাত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আক্রমণের মুখে পড়া ওই দুই মুখপাত্রকে যখন দলের আড়াল করা উচিত ছিল, তখন তাদের শাস্তি দিয়ে আরও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও বেড়েছে মৃত্যু

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই জ্যেষ্ঠ নেতা মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দলকে শাস্তি দিয়ে এখন উভয় সংকটে বিজেপি। বিতর্কিত মন্তব্যের পর নুপুরের পাশ থেকে দল সরে যাওয়ায় দলের তৃণমূল কর্মীদের ক্ষোভ বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারা।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সেই ক্ষোভের আঁচ তারা টের পাচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। প্রকাশ্যে নুপুরের সমর্থনে সরব হয়েছেন বিজেপি কর্মী ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের দাবি, নুপুর যা করেছেন তা দলের জন্যই করেছেন। অথচ, তার যখন দলের ‘সমর্থনের প্রয়োজন’ ছিল, তখন তাকে সাসপেন্ড করা হল। আর এই যখন অবস্থা তখন কর্মীরা আগামী দিনে কোন ভরসায় মাঠে নামবেন বা মুখ খুলবেন— সেই উত্তরও চেয়েছেন অনেকে।

আরও পড়ুন: অবশেষে সেই রোদ্দুর রায় গ্রেফতার

অবশ্য কর্মীদের ক্ষোভ বুঝতে পারলেও এখনই কিছু করার নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। কারণ, আন্তর্জাতিক স্তরে নুপুর-মন্তব্যে যে ভাবে ভারতের মুখ পুড়েছে, তাতে তৃণমূল কর্মীদের ক্ষোভ প্রশমনের রাস্তায়ও হাঁটতে পারছে না বিজেপি নেতৃত্ব। তবে পরিস্থিতি যাতে আরও ঘোলাটে না হয়, সে দিকেও সতর্ক বিজেপি। দলের যে সকল নেতাদের বিরুদ্ধে অতীতে হিংসাত্মক ভাষণ বা ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল, তাদেরও সতর্ক করেছে ভারতের ক্ষমতাসীন এই দলটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

আরও পড়ুন: হঠাৎ সাবেক স্বামীকে নিয়ে আলোচনায় জয়া

তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে। অবশ্য এরপরই অনেকটা নড়েচড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি গত রোববার অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করা করে। এমনকি পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।

কিন্তু এরপরও বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: এমবাপ্পে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য ঘিরে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়া-সহ অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে এই দেশগুলো নিন্দা জানানোর পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অপমান প্রত্যাখ্যান করেছে এবং ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

বিতর্কিত মন্তব্যের জেরে অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কারের পর দলের তৃণমূল কর্মীরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এ ভাবে প্রকাশ্যে সরব হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সিদ্ধান্তের বিষয়ে বিজেপি যুব মোর্চার আইটি শাখার নেতা অভিষেক দুবের টুইট, ‘কোনো ধর্ম বা ধর্মীয় নেতাকে অপমান করা ব্যক্তিগত ভাবে সমর্থন করি না। কারণ প্রত্যেকের বিশ্বাস আলাদা।’

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

অন্যদিকে বিজেপির একাংশ মনে করছে, কোথাও একটি সীমারেখা টানার প্রয়োজন ছিল। যাতে দলীয় কর্মীদের কাছে কড়া বার্তা দেওয়া সম্ভব হয়। নুপুর-নবীনকে শাস্তির মাধ্যমে দলীয় কর্মীদের গণ্ডির মধ্যে থাকার বার্তা দিয়েছে দল। পাশাপাশি, কানপুরে নুপুর শর্মার মন্তব্যে হওয়া সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে স্থানীয় বিজেপি যুব শাখার এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নুপুর-নবীনকে শাস্তির পাশাপাশি যাদের বিরুদ্ধে হিংসাত্মক ভাষণের অভিযোগ রয়েছে, এমন ২৭ জনের তালিকা তৈরি করেছে বিজেপি। অনন্ত কুমার হেগড়ে, প্রতাপ সিনহা, মহেশ শর্মা, বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজ, গিরিরাজ সিং, সঙ্গীত সোম রয়েছেন ওই তালিকায়। ওই নেতাদের আপাতত কিছু দিন যেকোনো ধরনের বিতর্কিত মন্তব্য করতে নিষেধাজ্ঞা দিয়েছে বিজেপি। তবে বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন না কি আর কি কি করা উচিত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা