ছবি : সংগৃহিত
জাতীয়

বিরোধীদলীয় নেতা আলোচনা সাপেক্ষে

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদে নবীন ও প্রবীণদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে এবং বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতাদের আলোচনা সাপেক্ষে ঠিক করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার অনুমতি

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

মন্ত্রিপরিষদের আকার কেমন হবে- জানতে চাইলে তিনি জানান, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কী হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা ৪র্থ বারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। একই সাথে এ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব মিলিয়ে ৫ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।

বুধবার সকালে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত হয় দলটির সংসদীয় দলের প্রথম সভা। সেখানে দলের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কমেছে

প্রসঙ্গত, সারাদেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরমধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রেখে ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৬২টি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। ফলে গুঞ্জন ওঠে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা নতুন কোনো মোর্চা করে সংসদে বিরোধী দলের ভূমিকায় আসবেন নাকি জাতীয় পার্টিই থাকবে বিরোধী দল হিসেবে।

আরও পড়ুন: উন্নয়নের শুরু আছে, শেষ নেই

এরই মধ্যে বুধবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানান, তার দল বিরোধী দলে ছিল এবং বিরোধী দলেই থাকতে চায়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা