অবশেষে সেই রোদ্দুর রায় গ্রেফতার
আন্তর্জাতিক

অবশেষে সেই রোদ্দুর রায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের জেরে ‘স্বঘোষিত কবি’ রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি একজন

মঙ্গলবার (৭ জুন) ভারতের গোয়া থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

সম্প্রতি মমতা ব্যানার্জী সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পর তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। সেই সময় তার নামে থানায় মামলা করেন তৃণমূল সমর্থকরা।

রোদ্দুর রায় সেই রেশ কাটতে না কাটতেই কিছুদিন আগে ফের ফেসবুক লাইভে মমতাকে গালিগালাজ করেন। এরপরই শুক্রবার (৩ জুন) তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

বিগত ১২ মে নিজেদের তৃণমূলের কর্মী দাবি করে রোদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ করেছিলেন দুই ব্যক্তি। রোদ্দুর রায়ের নামে পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল।

পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা, সাইবার সেলে অভিযোগ করেন বিজয় বন্দ্যোপাধ্যায়। দুজনেরই দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে।

আরও পড়ুন : ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

এই অপরাধে রোদ্দুরের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানান তারা। জামিন অযোগ্য ধারায় একাধিকবার এফআইআর দায়েরের পর অবশেষে গ্রেফতার হলেন রোদ্দুর রায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা