শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
স্বাস্থ্য

মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি একজন

সান নিউজ ডেস্ক: তুরস্কের একজন নাগরিককে মাঙ্কিপক্স সন্দেহে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ই-গেট চালু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তুরস্কের ওই নাগরিকের নাম আকসি আলতে (৩২)।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশি নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরে থেকে মঙ্গলবার (৭ জুন) বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

সংক্রামক ব্যাধি হাসপাতা‌লের প‌রিচালক ডা. মিজানুর রহমান ব‌লেন, স‌ন্দেহভাজন ব্যক্তিকে বিকেল ৩টার দি‌কে আমা‌দের এখানে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আমরা ১০ বে‌ডের আই‌সো‌লেশন ওয়া‌র্ডে তা‌কে পর্যবেক্ষ‌ণে রেখেছি। আইইডিসিআর নমুনা নিয়ে গেছে। আর‌টিপিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ আছে কিনা।

আরও পড়ুন: ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোয় মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে রোগটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুদিনের আগের দেওয়া তথ্যমতে, ৩০ টি দেশে ৭০০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জনই যুক্তরাষ্ট্রের।

মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় ব্রিটেনে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনসহ বিভিন্ন দেশে এ রোগ শনাক্ত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা