তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

তীব্র দাবদাহে পুড়ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র দাবদাহে পুড়ছে গোটা উত্তর ও উত্তর-পশ্চিম ভারত। দেশটির উত্তরপ্রদেশে শুক্রবার তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। খবর: আনন্দবাজার পত্রিকার।

এতে বলা হয়, গত ১২২ বছরের উষ্ণতম রেকর্ড ভেঙে গেছে মার্চে মাসে। এপ্রিল থেকে পারদ আরও বাড়তে থাকে। গত কয়েক দিন ধরেই হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম অনুভূত হয়। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে অনেক আগে। তবে এবার সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। শুক্রবার ওই শহরে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

গত ২০ বছরেও এত উষ্ণ এপ্রিল দেখেনি প্রয়াগরাজ। ১৯৯৯ সালে এপ্রিলে একবার এখানকার তাপমাত্রা হয়েছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলে এতো ভয়াবহ গরম আগে কখন দেখিনি এ শহরবাসী।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

আবহাওয়া দফতর জানায়, আগামী ৫ মে পর্যন্ত প্রয়াগরাজের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। প্রবল গরম থাকবে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও। তবে ২ থেকে ৪ মে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানার কিছু অংশে বৃষ্টি হতে পারে। ওই সময়ে ওই সব এলাকার তাপমাত্রা কিছুটা কমে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা