মাকে দিয়ে বডি ম্যাসাজ করালেন পুলিশ কর্মকর্তা
আন্তর্জাতিক
জেলে বন্দি ছেলে

মাকে দিয়ে বডি ম্যাসাজ করালেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : থানায় বন্দি ছেলে। তাকে মুক্ত করতে গিয়েছিলেন মা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সেই নারীকে দিয়ে শরীর ম্যাসাজ করিয়েছেন ।

আরও পড়ুন : তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

সম্প্রতি ভারতের বিহার রাজ্যের এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ায় ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি বিহারের সহর্সা জেলার। অভিযুক্ত কর্মকর্তার নাম শশীভূষণ সিনহা। তিনি নৌহাট্টা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)।

ভিডিওটিতে দেখা যায়, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে থানায় বসে রয়েছেন শশীভূষণ। তিনি ফোনে কথা বলছেন আর তার শরীরে ম্যাসাজ করে দিচ্ছেন এক নারী।

আরও পড়ুন : কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের ভরসারস্থলে পরিণত হয়েছে

ফোনের কথোপকথনে জানা যায়, ওই সময় এক আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। তাকে বলতে শোনা যায়, এরা গরিব, অভাবী… আমি কত পাঠাবো? একটা খামে করে পাঠিয়ে দেবো। দুই নারী তাদের আধার কার্ড নিয়ে আপনার কাছে যাবেন। আমি সোমবার অর্থ পাঠাবো মোবাইলে দেওয়া ঠিকানাটায়। পাপ্পু বাবু, আমি আপনাকে অনুরোধ করছি। আমি ১০ হাজার রুপি দেবো।

এই ঘটনার সময় আরেক নারীকে তাদের সামনে বসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ফোনে যে দুই নারীর কথা বলছিলেন শশীভূষণ, সম্ভবত এরাই তারা।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

ফোনে ওই পুলিশ কর্মকর্তা কোনো আইনজীবীকে অর্থের বিনিময়ে ছেলেটির জামিনের ব্যবস্থাই করতে বলছিলেন। কিন্তু বিপদগ্রস্ত নারীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোয় স্বাভাবিকভাবেই বিতর্কের মুখে পড়েন তিনি।

ভিডিওটি ভাইরাল হলে অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা