মদিনায় শাহবাজ বিরোধী শ্লোগান
আন্তর্জাতিক

মদিনায় শাহবাজ বিরোধী শ্লোগান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মসজিদ-ই-নববীতে পৌঁছানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিক্ষোভকারীদের তীব্র রোষের মুখে পড়েছেন।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মদিনার ওই পবিত্র মসজিদে অবস্থান করা বিক্ষোভকারীরা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তাদের চোর বলে আ্যাখায়িত করেন।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সদস্যরা বৃহস্পতিবার ৩ দিনের জন্য সৌদি আরব যান।

আরও পড়ুন : তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে এ সফরে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, শাহজাইন বুগতি, মহসিন দাওয়ার, খালিদ মকবুল সিদ্দিকী, চৌধুরী সালিক।

এছাড়া শাহবাজ শরিফের ৪ জন কর্মচারীও ওই সৌদি আরব সফরে যান। সৌদি আরবে যাওয়ার পর শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সদস্যরা মদিনায় গিয়ে হজরত মোহাম্মদ সা:-এর কবর জিয়ারত করেন এবং মসজিদ-ই-নববীতে যান।

আরও পড়ুন : পাটুরিয়া রুট ব্যবহারের অনুরোধ

পাকিস্তানি বিক্ষোভকারীরা শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সদস্যরা মসজিদ-ই-নববীতে প্রবেশ করা মাত্রই তাদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন সেখানে অবস্থান করা। শাহবাজ শরিফকে দেখার পর তারা তাকে চোর বলে অভিহিত করে জোরে শ্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন : পাটুরিয়া ঘাটে ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা

এ সময় তারা মরিয়ম আওরঙ্গজেবকেও বাজে মন্তব্য করেন। এছাড়া জামহুরি ওয়াত্তান পার্টি প্রধান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী শাহজাইন বুগতির সাথেও খারাপ আচরণ করা হয় এবং তার চুল ধরে টানা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা