সিরিয়ায়, মার্কিনিদের, নতুন ,বিমানঘাঁটি,
আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন নতুন বিমানঘাঁটি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে নতুন একটি বিমান ঘাঁটি গড়েছে মার্কিন বাহিনী। এই বিমানঘাঁটিতে একটি বিমানবন্দর থাকবে যেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বিমান ওঠানামা করবে।

স্থানীয় সূত্রগুলো বুধবার (০১ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, হাসাকা প্রদেশের জাজিরা অঞ্চলে একটি নতুন বিমানঘাঁটি ও একটি বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে।

এরিমধ্যে সেখানে অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে এবং মার্কিন সেনা ও কুর্দি সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র গেরিলাদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম এনেছে। মার্কিন বাহিনী হাসাকা প্রদেশের আমফাল্ত এলাকা থেকে একটি রাস্তা নির্মাণ করেছে যা বিমানঘাঁটির দিকে চলে গেছে। প্রতিবেদনের তথ্য অুনসারে এসডিএফ গেরিলারা ঘাঁটি পাহারা দিচ্ছে।

২০১৯ সালের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেও অন্যান্য অনেক কর্মকর্তার বিরোধিতার মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার রক্ষার নামে দেশটিতে সেনা পুনঃমোতায়েন করেন। ইরান ও রাশিয়াসহ সিরিয়ার মিত্র দেশগুলো বলে আসছে, সিরিয়ার তেল লুটপাট করার লক্ষ্য নিয়ে আমেরিকা সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা