মিয়ানমারে, খনি, ধসে, নিহত, ৫০,
আন্তর্জাতিক

মিয়ানমারে খনি ধসে নিহত ৫০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের অধিক শ্রমিক।

নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা জেড পাথর সংগ্রহ করছিল।

বৃহস্পতিবার (০২ জুলাই) মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মোট ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।

মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

প্রতারণা এড়াতে করদাতাদের এনবিআরের সতর্কতা 

কর নথি অডিটের কথা বলে কিংবা অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে একদল প্রতারক ক...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল মাদক ও ট্রলি আটক 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা