আন্তর্জাতিক

সেনাদের মাংস খাওয়ানো বন্ধ করল লেবানন!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সেনাবাহিনীর খাবারের মেন্যু থেকে মাংস বাদ দিয়ে দিল লেবানন সরকার। অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) থেকেই সেনাবাহিনীর খাবারের তালিকা থেকে মাংস বাদ দেওয়া হয়েছে। আর গত ছয় মাসে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে ৭০ শতাংশ।

জানা গেছে, সে দেশে ভেড়ার এক কেজি মাংসের দাম এখন ৮০ হাজার লেবানিজ পাউন্ড। অথচ, মাস তিনেক আগেও ভেড়ার মাংষ ৩০ হাজার লেবানিজ পাউন্ডে পাওয়া যেত।

অন্যান্য খাদপণ্যের দামও বেড়েছে। বিষয়টি বিবেচনা করে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকা অবস্থায় মাংস পাবেন না বলে জানিয়েছেন সোবাহিনীর একজন মুখপাত্র।

সূত্র : আরব নিউজ

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা