লাদাখের, পথে, ২০, হাজার, পাকিস্তানি, সেনা?,
আন্তর্জাতিক

লাদাখের পথে ২০ হাজার পাকিস্তানি সেনা?

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারত-চীনের সম্পর্ক দিনে দিনে আরও খারাপের দিকেই যাচ্ছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। চলছে দফায় দফায় বৈঠক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দুই পক্ষই।

এরই মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! শোনা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজস চলছে চীনের। আর তাই চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।

সূত্র বলছে, গিলগিট-বালতিস্তান এলাকার দিকে সেনা পাঠিয়েছে পাকিস্তান। চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ২০,০০০ অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছে, চীন-পাকিস্তান উভয়েই ভারতের সঙ্গে 'টু ফ্রন্ট ওয়ার' এর দিকে যেতে চাইছে।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের। এমনকি পাকিস্তানের কুখ্যাত বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে।

এদিকে আবার কাশ্মীরের দিকে দলে দলে জঙ্গি পাঠানো হচ্ছে। সাম্প্রতিককালে অন্তত ১২০ জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা। এদের বেশির ভাগই পাকিস্তানি জঙ্গি বলে জানা গেছে। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে ভারতের পরিস্থিতি টালমাটাল করে দেওয়ার ছক কষছে দুই দেশ। সূত্র: ইন্ডিয়া টুডে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা