পূর্ব ইউক্রেনের নাগরিদের পালানোর আহ্বান-প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনের নাগরিকদের পালানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর সাথে দেশের পূর্বাঞ্চলে 'ভয়াবহ' যুদ্ধের জন্য প্রস্তত রয়েছে ইউক্রেন। এদিকে দেশটির স্থানীয় কর্মকর্তারা লুহানস্কের নাগরিকদের পালিয়ে যেতে বলেছেন।

আরও পড়ুন : পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট শুরু

শনিবার (৯ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদে বলা হয়েছে, বিমান হামলার সাইরেন বেজে উঠেছে পূর্ব ইউক্রেনের শহরগুলোতে। রুশ বাহিনী জানিয়েছে, তারা পুর্ব ইউক্রেনে হামলার মনোনিবেশ ঘটিয়েছে।

শুক্রবার ( ৮ এপ্রিল ) ইউক্রেনের পূর্বাঞ্চলে বেসামরিক লোকজনে ঠাসা একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে ৫২ জন। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। এর প্রেক্ষিতে কর্মকর্তারা লুহানস্কের নাগরিকদের পালিয়ে যেতে বলেছেন।

আরও পড়ুন : হৃদয় মণ্ডলের প্রতি অবিচার করা হবে না

অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেহামমের সঙ্গে কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, হ্যাঁ, রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দিকে সংগঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, এটি কঠিন লড়াই হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের জয় হবে। আমরা একইসঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক উপায়ও খুঁজতে চাই।

আরও পড়ুন : ৪৫৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার পর্যন্ত টানা ৪৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা