ইউক্রেনে রেল স্টেশনে বোমা হামলায় নিহত ৫২
আন্তর্জাতিক

ইউক্রেনের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেল স্টেশনে শুক্রবার (৮ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে ,এ অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান আসন্ন হওয়ার আশংকায় বেসামরিক নাগরিকরা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, দোনেস্কের রাজধানী ক্রামাটোরস্কে এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ‘ভয়াবহ নৃশংসতার’ নেপথ্যে হাত থাকার জন্য রাশিয়াকে দায়ী করছেন। এ হামলার ঘটনাকে একটি ‘মানবতা বিরোধী অপরাধ’হিসেবে অভিহিত করে ফ্রান্স এর নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন : দেশ কখনো শ্রীলঙ্কা হবে না

আঞ্চলিক সরকার জানায়, সেখানে হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হন। এদের মধ্যে ৫ শিশু রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রেল স্টেশনে হামলায় ৩০০ জনের আহত হওয়ার কথা জানিয়ে এ হামলাকে ‘সীমাহীন শয়তানি কাজ’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

অপরদিকে, প্রেসিডেন্ট জেলানস্কি রাশিয়ার এ ধরনের বোমা হামলার পর এই যুদ্ধাপরাধের ব্যাপারে বিশ্বের কঠোর প্রতিক্রিয়া জানানোর এবং মস্কোর আগ্রাসন মোকাবেলায় আরো অস্ত্র সরবরাহের আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমি নিশ্চিত যে ইউক্রেনের বিজয় সময়ের ব্যাপার মাত্র এবং এই সময় হ্রাসে আমি সবকিছু করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা