ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

সাক্ষাৎকারে ‘ভয়’ পেয়ে গেছে রাশিয়া

সান নিউজ ডেস্ক: রুশ সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেওয়ায় রাশিয়া ভয় গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএননের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৯ লাখ

সম্প্রতি রুশ সাংবাদিকদেরকে এক সাক্ষাৎকার দেন তিনি। সেটি রাশিয়ায় ইতোমধ্যে প্রচারও হয়েছে। তবে সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারে সেন্সরশিপ তথা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে- এমন অভিযোগের প্রতিক্রিয়ায় রোববার (২৭ মার্চ) নিজের সর্বশেষ ভিডিও বক্তব্যে এই মন্তব্য করেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী দেশের শক্তিশালী মানুষ, আজ সেই দিন যখন আমি বারবার নিশ্চিত হচ্ছি যে আমরা রাশিয়ান ফেডারেশন থেকে কতটা দূরে।’

জেলেনস্কি বলেন, ‘একটু কল্পনা করুন, রাশিয়ান সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎকারের কারণে তারা মস্কোতে এখন ভীতসন্ত্রস্ত, বিশেষ করে তাদের মধ্যে যারা সত্য বলতে পারেন।’

রাশিয়ার মিডিয়া ওয়াচডগ, রোসকোমনাদজোর, রোববার (২৭ মার্চ) একটি বিবৃতি জারি করে রাশিয়ান নিউজ আউটলেটগুলোকে জেলেনস্কির ওই সাক্ষাৎকারটি পুনঃপ্রচারে বিরুদ্ধে সতর্ক করে দেয়।

জেলেনস্কি বলেন, ‘তারা তাদের নিজেদের বাকস্বাধীনতা ধ্বংস করেছে (এবং) প্রতিবেশী রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা নিজেদেরকে বৈশ্বিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। অথচ তারা নিজেরাই মাত্র কয়েকজন সাংবাদিকের সাথে ছোট্ট একটি কথোপকথনকেও ভয় পায়।’

‘আচ্ছা, যদি এমন প্রতিক্রিয়াই হয়, তার মানে আমরা সবকিছু ঠিকঠাকভাবে করছি। অর্থাৎ তারা নার্ভাস (চাপে রয়েছে),’ বলেন জেলেনস্কি।

আরও পড়ুন: বাস খাদে পড়ে নারী নিহত

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা