বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪৮ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫৫ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে সাত শতাধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৯০ হাজার ১৯১ জন। আগের দিন রোববার ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার (২৮ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লাখ ৪৭ হাজার ৯০৯ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৮৭০ জন। এর মধ্যে ৪১ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়াতে। এদিন দেশটিতে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৩৫১ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৮০ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৭৪২ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তের শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১৩০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ১৫ হাজার৮৪১ জন। এসময় দেশটিতে মারা গেছেন ২৮২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৯৯ জনের।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৪৩

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা