রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন- পুতিন ও জেলনেস্কি
আন্তর্জাতিক

রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ সামরিক বিশেষ অভিযান । এখনো চলছে তীব্র লড়াই। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত কিয়েভ।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৯ লাখ

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট শর্তজুড়ে দিয়েছেন যে, তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হতে হবে। একই সঙ্গে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন মন্তব্য করেন।

এদিকে, ইউক্রেনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি আলোচনার পরবর্তী ধাপ সোমবার ( ২৮ মার্চ) থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

অপরদিকে, এখনো দেশটির কয়েকটি শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী, এমন অভিযোগ করে আসছে ইউক্রেন সরকার। চেরনিহিভের মেয়র জানান, দেশটির উত্তরাঞ্চলের শহরটি মস্কো বাহিনী অবরুদ্ধ করে রেখেছে।

আরও পড়ুন : বাম জোটের হরতাল শুরু

প্রসঙ্গত, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন সেনাবাহিনী।

আরও পড়ুন : মরে গেলেও ক্ষমা করব না

উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এক মাসের বেশি ধরে চলছে দুপক্ষের লড়াই।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা