পোপ ফ্রান্সিস
আন্তর্জাতিক

মনুষ্যত্ব বিলুপ্তের আগে যুদ্ধ বন্ধ হোক

সান নিউজ ডেস্ক: ফের ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার (২৭ মার্চ) সাপ্তাহিক বক্তৃতায় তিনি বলেন, ইতিহাস থেকে মানবতা বিলুপ্ত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। গত সপ্তাহেও ক্যাথলিক খ্রিস্টানদের এই শীর্ষ ব্যক্তিত্ব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন: আত্মত্যাগ বৃথা যেতে পারে না

ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনে আক্রমণের এক মাস পার হয়েছে। সকল যুদ্ধের মতো এই যুদ্ধও আমাদের সবার জন্য একটা পরাজয়। আমাদের অবশ্যই যুদ্ধ পরিত্যাগ করতে হবে।

যুদ্ধ বর্তমানের সঙ্গে ভবিষ্যতকেও ধ্বংস করে উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, যুদ্ধ হলো একটা মৃত্যুর স্থান, যেখানে বাবা-মাকে সন্তানদের দাফন করতে হয়, যেখানে না দেখে ভাই ভাইকে হত্যা করে।

এর আগে গত সপ্তাহে বক্তৃতায় পোপ ফ্রান্সিস বলেছিলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান নয় বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে।

পোপ ফ্রান্সিস ইউক্রেনে অভিযান নিয়ে নিন্দা করার সময় সরাসরি রাশিয়ার নাম উচ্চারণ করেননি। তবে তিনি বারবারই দুই দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মানবিক করিডর স্থাপন ও আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার নাগাদ জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১ কোটির বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে। অভিযান শুরুর পর ইতালিতে রুশ দূতাবাস পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছিলেন পোপ।

আরও পড়ুন: রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে রিট

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা