আন্তর্জাতিক

৪৫ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড

সান নিউজ ডেস্ক: রাশিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষে কাজের গুপ্তচর সন্দেহে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড।

আরও পড়ুন: দেশে আরও একজনের মৃত্যু

বুধবার (২৩ মার্চ) পোল্যান্ডের বিশেষ নিরাপত্তা সংস্থা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি রাশিয়ার ওই কূটনীতিকদের বহিষ্কারের আহ্বান জানিয়েছে।

তবে পোল্যান্ডে নিয়োজিত কূটনীতিকদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

পোল্যান্ডের বিশেষ নিরাপত্তা সংস্থার মুখপাত্র স্টানিসল জারিন সাংবাদিকদের বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে যারা রাশিয়ান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট এবং তারা পোল্যান্ডে কূটনীতিকের মর্যাদা নিয়ে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, রুশ ওই কর্মকর্তাদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রাশিয়ান ফেডারেশনের বিশেষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং ব্যক্তিরাও রয়েছেন। কূটনীতিকের বেশে এই কর্মকর্তারা রাশিয়ার গোয়েন্দাদের সাথে সমন্বয় করে পোল্যান্ড এবং তার মিত্রদের বিরুদ্ধে কাজ করতেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

এদিকে, এ ঘটনার পর ওয়ারশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সেখানে বৈঠকের পর রাষ্ট্রদূত বলেছেন, কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ বলেছেন, ‌‌তাদের পোল্যান্ড ছেড়ে চলে যেতে হবে। এটি পোলিশ পক্ষের একটি সার্বভৌম সিদ্ধান্ত এবং তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

রাশিয়ারও পরবর্তী পদক্ষেপ নেওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন আন্দ্রিভ। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: অন্ধকার পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো প্রত্যাশিত বহিষ্কারের জবাব দেবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা