ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

মারিওপোলে আটকা ১ লাখ মানুষ

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিওপোলে এক লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে। মানবেতর অবস্থায় তাদের দিন কাটছে।

আরও পড়ুন: ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

এই ঘটনাকে ভয়ংকর বলে আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো খাবার নেই, কোনো পানি নেই, নেই ওষুধও। অনবরত গোলাবর্ষণ চলছে, চলছে বোমা হামলাও।

মার্কিন মহাকাশ সংস্থা ম্যাক্সারের স্যাটেলাইট চিত্রেও এই ধ্বংসযজ্ঞ উঠে এসেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে রুশ সেনাদের প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বলেন, ‘কিন্তু তাদের এই চেষ্টা হবে আত্মহত্যার সামিল। রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে মারিওপোলের পরিস্থিতি এতো ভয়াবহ রূপ নিয়েছে যে, শহরটিকে পৃথিবীতে অবস্থিত ‘নরক’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বিগত ২ সপ্তাহের অধিক সময় ধরে শহরটি অবরোধ করে রেখেছে রাশিয়ান সেনাবাহিনী। সেখানে গোলাবর্ষণ-ধ্বংসযজ্ঞতা অব্যাহত রয়েছে। প্রচুর পরিমাণে রুশ বোমা হামলার কারণে প্রায় সব ভবনগুলোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা