আন্তর্জাতিক

কিয়েভে কারফিউ ঘোষণা

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

কর্তৃপক্ষ বলেছে, আগ্রাসী বাহিনী ইউক্রেনের রাজধানী দখলে মরণ কামড় দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ( ১৫ মার্চ) কিয়েভের মেয়র রাজধানীতে ৩৫ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করেছেন; যা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা থেকে।

মঙ্গলবার ভোরের কিছু আগে শহরের কেন্দ্রস্থলে দু’টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার ( ১৪ মার্চ) শেষ রাতের দিকে ইউক্রেনের সামরিক বাহিনী শত্রুপক্ষের একটি ড্রোনকে লক্ষ্যবস্তু বানানোর পর রাজধানীজুড়ে বুলেটের ঝলকানি দেখা গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎচকো বলেছেন, আজকের দিনটি কঠিন এবং বিপজ্জনক এক মুহূর্ত।

রাজধানী হল ইউক্রেনের প্রাণ এবং এটি রক্ষা করা হবে। বর্তমানে ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতীক এবং সম্মুখ লড়াইয়ের অন্যতম ঘাঁটি হয়ে ওঠা কিয়েভকে আমরা কখনই ছেড়ে দেব না।

প্রত্যক্ষদর্শীরা কামানের গোলার আঘাতের পর একটি উঁচু ভবনে আগুন দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। তারা বলেছেন, অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং উদ্ধারকারী কর্মীরা ভবনে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সহায়তা করছেন। এ সময় ব্যাগে ভর্তি একটি মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

এদিকে, ইউক্রেনে ক্রমেই হামলার মাত্রা বাড়াচ্ছে রাশিয়া। আরো ভয়ানক হচ্ছে পরিস্থিতি। রাজধানী কিয়েভের দিকে দ্রুত এগোচ্ছে পুতিনের দুর্দমনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো জোটের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে চলা ওই বৈঠকে যোগ দিয়ে আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন,ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা