আন্তর্জাতিক

বিয়ের আগে হবু স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আগে ফোনে হবু স্ত্রীকে ডেকে নিয়ে খুন করেন হবু বর। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে ঠিক হয়েছিল তাদের। বিয়ের প্রস্তুতিও ঠিকমতোই চলছিল। শুক্রবার (১১ ফ্রেব্রুয়ারি) গালফ নিউজ এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এই ঘটনা ঘটে। গত বছরের অক্টোবরে বাড়ির পাশে এক অব্যবহৃত জমিতে ওই তরুণীর লাশ পাওয়া যায়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন: বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া

তদন্তে পুলিশ জানতে পারে, আহমেদ নামে ওই তরুণের অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাবা-মায়ের পীড়াপীড়িতে ওই তরুণীকে বিয়ে করতে রাজি হন তিনি। তবে বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই অস্থির হয়ে উঠছিলেন আহমেদ। এক সময় এই বিয়ের হাত থেকে বাঁচার উপায় হিসেবে হবু বউকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি।

পুলিশ জানায়, এরপর ফোন করে ওই তরুণীকে ডেকে নিয়ে খুন করে আহমেদ। এরপর লাশ ওই জমিতে ফেলে ওই তরুণীর ফোন সঙ্গে করে নিয়ে পালিয়ে যান। পুলিশ আহমেদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনে।

কায়রোর উত্তরে কালিউবিয়ার প্রাদেশিক গভর্নরেটের একটি ফৌজদারি আদালত আহমেদের মৃত্যুদণ্ডের রায় দেন। মিশরের মৃত্যুদণ্ড সংশ্লিষ্ট মামলার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ওই রায় মিশরের শীর্ষ ইসলামিক কর্তৃপক্ষ প্রজাতন্ত্রের মুফতির কাছে পাঠানো হবে বলে জানিয়ে আদালত। আগামী ৬ মার্চ চূড়ান্ত রায়ের দিন ধার্য করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা