মেজর জেনারেল অ্যাবেল কান্দিহো, উগান্ডা।
আন্তর্জাতিক

মার্কিন কালো তালিকায় উগান্ডার পুলিশপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত উগান্ডার সেনা কর্মকর্তা মেজর জেনারেল অ্যাবেল কান্দিহোকে এবার পুলিশপ্রধান হিসেবে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভিনি।

গত মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপন জারি করে দুর্ধর্ষ এই সামরিক গোয়েন্দা প্রধানকে দেশটির ভয়ঙ্কর পুলিশ বাহিনীর শীর্ষ কমান্ডে নিযুক্ত করলেন প্রেসিডেন্ট। নিউইয়র্ক টাইমস।

উগান্ডার সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রোনাল্ড কাকুরুঙ্গু এক বিবৃতিতে জানিয়েছেন, কান্দিহোকে ‘উগান্ডা পুলিশ বাহিনীর জয়েন্ট স্টাফের পদে নিযুক্ত করা হয়েছে।’

২২ সালের জানুয়ারি পর্যন্ত, কান্দিহো সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে মারধর, যৌননিপীড়ন এবং বৈদ্যুতিক শকসহ বহুবিধভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

এসব কারণে মার্কিন ট্রেজারি গত ডিসেম্বরে কান্দিহোকে তার নজরদারিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার ‘চড় বসিয়েছিল’।

কান্দিহো তার ব্যুরোর মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের যে ভয়ংকর নির্যাতন করতেন-সেগুলো ছিল রীতিমতো মানবাধিকার লঙ্ঘন।

তার পরিচালনায় দীর্ঘমেয়াদি নির্যাতনে কারও কারও মৃত্যু হয়েছিল, অনেকেই হয়েছিলেন স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত। শুধু তাই নয়, গ্রেফতার ব্যক্তিদের অনেকেই তার বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ এনেছিলেন।

সাংবাদিকদের ওপর হামলা, আইনজীবীদের কারাগারে পাঠানো, নির্বাচন পর্যবেক্ষকদের বিচার এবং বিরোধী নেতাদের ওপর সহিংস দমন-পীড়নের এক ভয়ংকর উদাহরণ উগান্ডা।

দেশটিতে কান্দিহোর মতো ভয়ংকর বিতর্কিত ব্যক্তির পুলিশ বিভাগের মতো নিরাপত্তাবাহিনীতে নিয়োগ আফ্রিকান এই দেশটির ওপর স্পটলাইট ফেলার উপলক্ষ্য এনে দিয়েছে বলেই বিশ্লেষকদের ধারণা।

প্রসঙ্গত: উগান্ডা প্রজাতন্ত্র (উগান্ডার ভাষাসমূহ: Yuganda) পূর্বাঞ্চলীয় আফ্রিকায় বিষুবরেখার উপর অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম নগরী।

দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া দ্বারা বেষ্টিত।

দক্ষিণাঞ্চলের কিছু উল্লেখযোগ্য ভূমি ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষে অবস্থিত। এই অংশটিই একাধারে কেনিয়া এবং তানজানিয়ার সাথে সীমান্ত রক্ষা করে চলেছে।

আরও পড়ুন: তালায় মরা গাছ ‘মরণফাঁদ’

উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে বুগান্ডা রাজত্ব থেকে। রাজধানী কাম্পালাসহ দেশের দক্ষিণাংশ নিয়ে এই রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তথ্যসূত্র: উইকিপিডিয়া।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা