ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে একটি বাস দুর্ঘটনার কারণে চার বছরের এক শিশুসহ অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বুধবার বিকালে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার (৩২৮ ফুট) নিচের ঢালে নেমে যায়। কয়েক ঘণ্টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

জানা গেছে, বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল। এই দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১মাইল) পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।।

অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। তথ্যসূত্র- এএফপি, এনডিটিভি

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা