ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ইউরোপের একাধিক তেল কোম্পানিতে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিতে সাইবার হামলা চালিয়ে জার্মানির অয়েলট্যাকিং, বেলজিয়ামের এসইএ ইনভেস্ট ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সাইবার হামলার কারণে বিশ্বজুড়ে তেল সংরক্ষণ ও পরিবহন কোম্পানিসহ কয়েক ডজন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে একটি সংগঠিত হামলা বলে অভিহিত করেছেন। তাছাড়া হামলায় ওই তিন কোম্পানির আইটি সিস্টেম অনেকটাই ভেঙে পড়েছে।

বেলজিয়ান প্রসিকিউটররা জানান, এ হামলার তদন্ত করা হচ্ছে। কারণ এসইএ ইনভেস্টের টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোম্পানির মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের চালিত সব বন্দরে হামলা চালানো হয়। এরই মধ্যে আইটি সিস্টেম ঠিক করতে কাজ শুরু করেছে কোম্পানিটি।

নেদারল্যান্ডসের ইভোসের একজন মুখপাত্র বলেন, টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোর আইটি পরিষেবার কার্যক্রম সম্পাদনে কিছু বিলম্ব হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা