ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে মার্কিন-রুশ বাকযুদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে রাশিয়া অভিযোগ তুলে বলেছে পশ্চিমারা উত্তেজনা বাড়াচ্ছে, ইউক্রেনে তারা ‘খাটি নাৎসি’-কে ক্ষমতায় বসিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

জাতিসংঘে রাশিয়ান দূতের এমন কথার উত্তরে পাল্টা বাক্য বান ছোড়েন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড।

তিনি বলেন, ইউরোপ সীমান্তে লক্ষাধিক সেনা সমাবেশ করেছে রাশিয়া যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া রাশিয়ার সাইবার হামলা বৃদ্ধি এবং অপপ্রচারের বিষয়ও তুলে ধরেন তিনি।

লিন্ডা থমাস আরও বলেন, উপযুক্ত কারণ ব্যতিত ইউক্রেন এবং পশ্চিমা দেশের উপর হামলার ছক করছে। পাশাপাশি তিনি রাশিয়াকে অগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: ইয়েমেনে দুই হাজার শিশু যোদ্ধা নিহত

এদিকে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ। তবে মস্কোর এ বিষয় নিয়ে আপত্তি রয়েছে। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না রাশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে বৈঠকে রাশিয়া দাবি জানায়, ন্যাটোর সদস্য করা যাবে না প্রতিবেশি ইউক্রেনকে। এছাড়া উত্তেজনা কমাতে বাইডেন সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছে ক্রেমলিন। তবে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সব মিলিয়ে ইউরোপের পূর্বাঞ্চলে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখছেন সামরিক বিশ্লেষকেরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা