ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় খুলছে ফেব্রুয়ারিতে

আন্তর্জাতিক ডেস্ক: ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী। তবে নারী শিক্ষার্থীরা ফিরবেন কিনা, সে বিষয়টি খোলাসা করেননি তিনি।

রোববার (৩০ জানুয়ারি) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার ঘোষণা দেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানি।

তিনি বলেন, শীত কম পড়েছে এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২ ফেব্রুয়ারি ও শীত বেশি এমন প্রদেশে ২৬ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।

তবে নারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরবেন কিনা, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। যদিও এর আগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন তালেবান নেতারা।

এখন পর্যন্ত দেশটির অধিকাংশ এলাকায় শুধু ছেলে শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খুলেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শ্রেণিকক্ষে ফিরতে পারেননি দেশটির নারী শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর দেশের শাসনভার তুলে নেয় তালেবান। সূত্র: রয়টার্স

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা