আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে খ্রিস্টান যাজক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের বন্দুকধারীদের গুলিতে পাস্তর উইলিয়াম সিরাজ নামে এক খ্রিস্টান যাজকের মৃত্যু হয়েছে। গির্জা থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন পাস্তর। রবিবার (৩০ জানুয়ারি) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশওয়ারে গির্জা থেকে বাড়িতে যাওয়ার সময় এক বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়ে ওই যাজককে হত্যা করে। এ ঘটনায় তার এক সহকর্মী আহত হয়েছেন।

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, পাস্তর সিরাজ ও তার সহকর্মী রেভ প্যাট্রিক নায়িমকে বহনকারী গাড়িটি পেশোয়ারের চামকানি অঞ্চলে পৌঁছালে হামলাকারী গুলি ছোড়ে। এতে পাস্তর মারা যান এবং রেভ আহত হন।

প্রোটেস্টেন্ট গির্জার সবচেয়ে জ্যেষ্ঠ বিশপ আজাদ মার্শাল এক টুইটে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং পাকিস্তান সরকারের প্রতি খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা