আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলে গত শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে দেশটির সাও পাউলো প্রদেশে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছে ৭ জন শিশু।

বার্তাসংস্থা রয়টার্স ব্রাজিলের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বৃহত্তর সাও পাউলোর আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এম্বু দাস আরতেস এবং ফ্রাংকো দ্য রোচা শহরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ভারজিয়া পাউলিসতা, ক্যাম্পো লিম্পো পাউলিসতা, জাউ, ক্যাপিভারি, মন্টেমর অ্যান্ড রাফার্ড এলাকাগুলোও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

সাও পাউলোর প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৯ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে সাও পাউলো প্রদেশজুড়ে প্রায় ৫০০ পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

রবিবার দুর্যোগপীড়িত এলাকাগুলো পরিদির্শন করেন সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া। পরে ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা