আন্তর্জাতিক

মোদীর সর্বদলীয় বৈঠকে থাকবেন মমতা

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার তথা পুরো দক্ষিণ এশিয়ার নজর এখন রক্তাক্ত লাদাখে। ভারত ও চীন দুই পরাশক্তির মোকবিলায় কে জিতবে কে হারবে সেটা তো পরের কথা, এখন দুই দেশ কি সিদ্ধান্ত নেয় সেটা জানতে সকলেই আগ্রহী।

উক্ত পরিস্থিতিতে ভারতে, কেন্দ্র যেন করোনা মোকাবিলা এবং অর্থনীতি মেরামতে সামান্যতম ঢিল না-দেয়, সে কথা নরেন্দ্র মোদী সরকারকে বার বার মনে করাচ্ছেন বিরোধীরা। তাঁরা বলছেন, চিনের সঙ্গে সংঘাতের আবহেও এই জোড়া সমস্যাকে অগ্রাধিকারের তালিকায় উপরের দিকেই রাখুক কেন্দ্র।

বিশেষ সূত্রে জানা যায়, আজ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকেও চিন সমস্যা-সহ এই সমস্ত বিষয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে। গতকাল (১৮ জুন) রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দলের তরফে ওই বৈঠকে থাকবেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬-১৭ জুন করোনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে পশ্চিমবঙ্গকে বলার সুযোগ না-দেওয়ায় আলোচনার টেবিলে বসেননি তিনি। কিন্তু সর্বদল বৈঠকে তাঁর থাকারই সম্ভাবনা।

এদিকে, লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষকে মোদী সরকারের বিদেশনীতির ‘পাহাড়প্রমাণ ব্যর্থতা’ বলে অভিযোগ কংগ্রেসের। তাদের প্রশ্ন, এত দিন প্রধানমন্ত্রী এ বিষয়ে নীরব ছিলেন কেন? কেনই বা সীমান্তের পরিস্থিতি খোলসা করছে না কেন্দ্র? অনেকের ধারণা, এই চাপের মুখে বাধ্য হয়েই সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদী। বিরোধী দলগুলির আশঙ্কা, সীমান্ত-সংঘাতকে অস্ত্র করে জাতীয়তাবাদের হাওয়া তুলতে পারে বিজেপি। তার জেরে অনেকটাই চাপা পড়ে যেতে পারে করোনা সামলাতে কেন্দ্রের ব্যর্থতা। অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে যেতে পারে অর্থনীতিকে চাঙ্গা করার প্রসঙ্গও।

প্রধানমন্ত্রী অবশ্য আজও জোর গলায় দাবি করেছেন, অর্থনীতিতে প্রাণ ফেরার লক্ষণ স্পষ্ট। বিদ্যুতের চাহিদা বাড়ছে। বাজারে বাড়ছে কেনাকাটা। গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে অনলাইনে খুচরো বিক্রিবাটা— মুখ তুলছে সবই। সেই ভিতে ভর করে আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নও আজ আবার ফেরি করেছেন মোদী।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা