আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের ঘানায় বসবাসের আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে নিজ দেশে বসবাসের আমন্ত্রণ জানিয়েছে ঘানা। সেদেশের চরম বর্ণবাদী পরিবেশ থেকে বাঁচতে ঘানায় এসে বসবাস করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

বুধবার ১৭ জুন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে উদ্দেশ করে এক বিবৃতি দেয় ঘানার পর্যটন মন্ত্রণালয়।

ঘানার পর্যটন মন্ত্রণালয় এ আহ্বান জানিয়ে বলেছে, মার্কিন সমাজের গভীরে বর্ণবাদী চিন্তাধারা শেকড় গেড়ে বসেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী আমাদের সকল ভাই ও বোনকে ঘানায় চলে আসার আহ্বান জানাচ্ছি। ঘানা ও আফ্রিকাকে আপনারা নিজেদের বাড়ি মনে করতে পারেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের একটি ভাস্কর্যের মোড়ক উন্মোচন করে ঘানা সরকার। এবার দেশটির সব কৃষ্ণাঙ্গকে তার দেশে এসে বসবাসের আমন্ত্রণ জানাল ঘানা।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত হন। ফ্লয়েডের হত্যাকাণ্ডের জেরে গত প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে বিক্ষোভ।

দেশটির ওয়াশিংটন, নিউইয়র্ক, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে হাজার হাজার প্রতিবাদকারী আহত ও বন্দি হয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

তেলের দাম কমাতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন...

ভেনেজুয়েলায় মৃত্যুমিছিল, নিহত ১,৭১৯

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনও থামেনি উদ্ধা...

জার্মানিকে হারিয়ে ছুটির আনন্দে প্যারাগুয়ে

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের ব...

নকআউটের আগে সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেল বর্তমান চ্যাম্পিয়...

আর্জেন্টিনাকেই সেরা মানছেন মোরিয়াসু

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা