আন্তর্জাতিক

ইয়েমেনে সংঘর্ষে প্রাণ গেল ২০০ জনের 

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় ২০০ যোদ্ধার প্রাণহানি ঘটেছে। সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব প্রাণহানী হয়েছে। এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।

সামরিক ও চিকিৎসা সূত্র মঙ্গলবার (৪ জানুয়ারি) জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সাথে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।

ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী বিশাল সেনাবাহিনীও ৭০ জন যোদ্ধাকে হারিয়েছে।

ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে প্রায় সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, এই সংঘাতে মিলিয়ন মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে।

বিদ্রোহীরা সোমবার জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসা সামগ্রী বহন করছিল বলে দাবি করা হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা