আন্তর্জাতিক

সোমালিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ। তবে প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অসংবিধানিক বলেছেন মোহাম্মদ হুসেইন রোবলে।

এএফপি এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ ডিসেম্বর) প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট। জমি অধিগ্রহণের মামলার তদন্তে হস্তক্ষেপের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

জানা গেছে, দেশের বিলম্বিত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের একদিন পরই এই খবর সামনে এলো। প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদের বিরুদ্ধে নির্বাচনে নাশকতার অভিযোগ তুলেছিলেন সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলে।

এছাড়া রোবেলেও পাল্টা আক্রমণ করে প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘দেশের সংবিধান ও আইন লঙ্ঘনের মাধ্যমে বলপ্রয়োগ করে প্রধানমন্ত্রীর পদ দখলের’ চেষ্টা করার অভিযোগ তোলেন। এছাড়া হর্ন অব আফ্রিকার দেশটিতে দীর্ঘবিলম্বিত নির্বাচন নিয়ে দ্বন্দ্ব এর ফলে আরও বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা