আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

আন্তর্জতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার জলসীমান্তের কাছে নৌকা ডুবে কমপক্ষে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় ২৯ জন নিখোঁজ। দেশটির কর্মকর্তারা জানান, ওই নৌকায় ৬০ জন অভিবাসী ছিল।

বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার জহুর রাজ্যের কাছে দক্ষিণ চীন সাগরে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, বুধবার ভোর সাড়ে চারটার দিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় জহুর প্রদেশের তানজুং বালাউ উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে গেছে।

মুখপাত্র নুরুল হিজাম জাকারিয়া বলেন, উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনার জন্য মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একটি হেলিকপ্টার এবং দু’টি নৌকা মোতায়েনের পর বুধবার সকাল নয়টার কিছুক্ষণ আগে ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নৌকাডুবির ঘটনার একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মীরা ডুবে যাওয়া নৌকা থেকে কয়েকজন অভিবাসীকে উদ্ধার করে নিয়ে আসছেন।

পরবর্তীতে মালয়েশিয়ার সেনাবাহিনীর তৃতীয় পদাতিক ডিভিশনের একজন মুখপাত্র জানান, দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া নৌকার সব আরোহী ইন্দোনেশিয়ার নাগরিক। সিঙ্গাপুর প্রণালীর সীমান্ত লাগোয়া ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে এই অভিবাসীরা যাত্রা করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা