জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব

সাননিউজ ডেস্ক: এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামী কয়েকদিন থাকবেন আইসোলেশনে। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামী কয়েক দিনের ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচিও বাতিল করেছেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।


জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা