ভারতের সদ্য প্রয়াত সাবেক সেনাপ্রধান এবং প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত
আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সাবেক সেনাপ্রধান এবং বর্তমান প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। একইসাথে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমান বাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জনের নিহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় মাত্র একজন জীবিত আছেন। জীবিত একজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ভারতের সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর কুন্নুর এলাকায় দেশটির সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন বলে জানায় এনডিটিভি।

পরে একের পর এক মৃত্যুর সংবাদ প্রচার হতে শুরু করে ভারতীয় একাধিক গণমাধম্যে।

ভারতের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এর প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারে সবমিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন।

ভারতের আরেক সাবেক সেনাপ্রধান জেনারেল জে জে সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্তের পরপরই এতে আগুন লেগে যায়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো বলে জানা যায়।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা