আন্তর্জাতিক

চীন-ভারত সীমান্তে ফের যুদ্ধের দামামা

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও ভারত-চীন সীমান্তবর্তী লাদাখের উভয় দেশের সেনারা পিছু হটছে বলে খবর রটলেও বাস্তবে ফের সেই এলাকায় যেন যুদ্ধের দামামা বাজছে।

সর্বশেষ লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত গোটা নিয়ন্ত্রণরেখায় বাড়তি সেনা মোতায়েন করেছে চীন। এতে উত্তেজনা আরো বেড়ে গেছে ওই সীমান্তে। চীনারা লাদাখ সীমান্তে দূরপাল্লার কামান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে।

জানা গেছে, এসব ভারী অস্ত্রশস্ত্র সরানোর দাবি করেছে ভারত। তবে চীন তা না সরিয়ে আরো বাড়াচ্ছে। কেবল লাদাখেই ১০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। এছাড়া অন্যান্য সীমান্তেও চীনা সেনা মোতায়েন বাড়ছে। এদিকে ভারত উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠিয়েছে। ওই সড়কের মাধ্যমে উত্তরাখণ্ডের ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে থাকা সেনার পোস্টগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো যাবে।

এর আগে ২০১৯ সালে বেশ কয়েকবার ওই সড়ক তৈরির জন্য ভারী যন্ত্রপাতি পাঠানোর চেষ্টা করেছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পাথর কাটার যন্ত্রের অভাবে ওই পথ তৈরির কাজ বন্ধ ছিল। তবে সীমান্তের এ যুদ্ধাবস্থা কাটাতে উভয় দেশ কূটনৈতিক ও সামরিক আলোচনা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুই দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। বাস্তবে যদিও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা