আন্তর্জাতিক

নরওয়ের মসজিদে হামলাকারীর কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নরওয়ের ওসলো মসজিদে বন্দুক হামলাকারী ফিলিপ মানশাউসকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) নরওয়ের স্যান্ডাভিকার অ্যাস্কার ও বেইরুম জেলা আদালত এ রায় দিয়েছে বলে জানা গেছে। ফিলিপের চীনা বংশোদ্ভূত সৎ বোনকে হত্যা ও মসজিদে প্রার্থনাকারীদের হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ডে দণ্ডিত করা হয়।

গত বছরের ১০ আগস্ট বেইরুমের শহরতলি ওসলোতে তাদের বাড়িতে ফিলিপ রাইফেল দিয়ে ৪ বার গুলি করে জোহান ঝাংজিয়া ইহলে-হানসেনকে হত্যা করে। এশীয় বংশোদ্ভূত হওয়ার কারণে বাবার এই দত্তক কন্যাকে পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করতো ফিলিপ। বোনকে হত্যার পর সে কাছের আল-নুর ইসলামিক সেন্টারে যায়। সেখানে মসজিদে থাকা লোকজনের ওপর চড়াও হয়ে গুলি চালায় সে।

ভাগ্যক্রমে সেখানে কারো গায়ে গুলি লাগেনি। এক পর্যায়ে ৬৫ বছরের এক ব্যক্তি ধস্তাধস্তি করে ফিলিপের হাত থেকে বন্দুক কেড়ে নেন।

গত বছর ওই হামলার আগে ফিলিপ চরম অভিবাসন বিরোধী ও মুসলিম বিরোধী মতাদর্শ পোষণ করতেন। এমনকি হামলার ঘটনায় বিচার চলাকালীন সময়ে তাকে অনুতাপহীন দেখা গেছে।

জিজ্ঞাসাবাদে ফিলিপ জানায়, গত বছর নিউজিল্যান্ডের ২টি মসজিদে যেভাবে এক শ্বেতসন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জনের বেশি মুসলিমকে হত্যা করেছিল ঠিক সেভাবে আল-নুর ইসলামিক সেন্টারে হামলা চালাতে চেয়েছিল সে।

এর জন্য সে প্রস্তুতিও নিয়েছিল বলেও জানায়। সূত্র: আল জাজিরা

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা