আন্তর্জাতিক

একদিনেই ভারতে আক্রান্ত ১০,৯৫৬ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রানঘাতী করোনা খুব বাজে ভাবেই থাবা দিয়েছে ভারতে। শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সময়ে করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মোট আক্রান্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৯৮ জন।

শুক্রবার পর্যন্ত ভারতে করোনা জয় করেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক লাখ ৪১ হাজার ৮৪২ জন।
আক্রান্তের সংখ্যায় এদিন যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে ঢুকেছে ভারত। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজারের বেশি আক্রান্ত ও দেড় শতাধিক মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে তারা ছাড়িয়ে গেছে কানাডাকে। ৯৭ হাজার ৬৪৮ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে, মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা