ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলেও শনাক্ত ওমিক্রন

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাস কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলো ব্রাজিলেও। লাতিন আমেরিকার দেশটিতে এক দম্পতির শরীরে মিলেছে ওমিক্রনের উপস্থিতি। রয়টার্সের খবর।

ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনভিসা বুধবার (১ ডিসেম্বর) এ তথ্য দিয়েছে।

বার্তা সংস্থ্যা রয়টার্স জানায়, এক পর্যটক স্ত্রীসহ গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলের সাও পাওলোতে যান। বিমানবন্দরে তারা করোনা পরীক্ষার নেগেটিভ সনদও দেখান। ব্রাজিল ছাড়ার আগে তারা আবারও করোনা পরীক্ষা করান। তখন তাদের শরীরে ওমিক্রন মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ ঘোষণার আগের দিন ওই দম্পতি সাও পাওলোতে পৌঁছান।

সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন জানান, তার দেশে ওমিক্রন শনাক্ত হওয়া ওই দম্পতি মিশনারি। তারা আগে করোনার টিকা নিয়েছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি আফ্রিকা অঞ্চলে ওমিক্রন শনাক্ত হয়। করোনার নতুন ধরনটি এরইমধ্যে কয়েকটি দেশে ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার আগের সব ধরনের চেয়ে ওমিক্রনের সংক্রামক অনেক বেশি। ডব্লিউএইচও’র আশঙ্কা, নতুন এই ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা