আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক-চীন-রাশিয়ার ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে নতুন করে উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি তুরস্ক-চীন-রাশিয়া। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে সম্মেলনটি। সম্মেলন ঘিরে নতুন করে বিরোধ দেয়া দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা যায়, গণতন্ত্র বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দাওয়াত পায়নি ভ্লাদিমির পুতিনের রাশিয়া, শি জিনপিংয়ের চীন ও রিসেপ তাইয়্যিপ এরদোগানের তুরস্ক।

তবে দাওয়াত পেয়েছে ইউক্রেন, তাইওয়ান। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। আর তাইওয়ানের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। দেশটিকে নিজের অংশ হিসেবেই দাবি করে আসছে চীন। যুক্তরাষ্ট্রের এ সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো স্বাভাবিকভাবেই চীনকে ক্ষুব্ধ করবে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরাইল ও ইরাক আমন্ত্রণ পেয়েছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মিসর, সৌদি আরব, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র। তবে দক্ষিণ এশিয়া থেকে দাওয়াত পেয়েছে, পাকিস্তান, ভারত, মালদ্বীপ ও নেপাল।

এছাড়া আফ্রিকা থেকে দাওয়াত পেয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া ও নাইজারের মতো দেশ।

অন্যদিকে, ইউরোপ থেকে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডসহ ইউরোপের প্রায় সব দেশ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। তবে পায়নি হাঙ্গেরি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা