আন্তর্জাতিক

ফের মমতা-মোদি মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হতে চলেছেন। একদিকে উত্তপ্ত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওপর আঘাত। অন্যদিকে, বিএসএফের কাজের সীমা বাড়ানোর বিতর্কিত কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যেই বৈঠকে বসছেন তারা। এটি গত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার হতে যাচ্ছে।

ভারতের চলমান ইস্যুগুলোতে দেশটির রাজনীতি উত্তাল। আর অলিখিতভাবে এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে নোট বাতিল থেকে সিএএ, কিংবা হালের কৃষি আইন— মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বাকি বিরোধী নেতানেত্রীদের অনেকটাই পেছনে ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তবে, মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যাবতীয় কৌতূহলকে ছাপিয়ে যাচ্ছে মমতার একের পর এক রাজনৈতিক চমক। ত্রিপুরা ও গোয়ার পর এবার মমতার লক্ষ্য হরিয়ানা-বিহার। এর মধ্যে মঙ্গলবার একসঙ্গে ভারতের তিন শীর্ষ ব্যক্তি তৃণমূলে যোগ দিয়েছেন। তার মধ্যে দুজনই কংগ্রেস নেতা। কীর্তি আজাদ ও অশোক তানওয়ার দুজনেই কংগ্রেসের। পাশাপাশি সংযুক্ত জনতা দলে একদা নীতীশ কুমারের বিশ্বস্ত পবন বর্মাও মমতার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন।

এদিকে, ত্রিপুরা রাজ্যে সহিংসতা ও বিএসএফ ইস্যুর মধ্যে মোদির সঙ্গে তার বুধবারের বৈঠকের দিকেই নজর ভারতীয় রাজনৈতিক মহলের। মমতার ক্ষোভ, বিএএসএফের পরিধি বাড়িয়ে ঘুরপথে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার এখতিয়ারে হাত বাড়াতে চাইছে কেন্দ্র।

এছাড়া ত্রিপুরায় শক্তিশালী হয়ে ওঠা তৃণমূলকে ঠেকাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে বিজেপি। এই দুই উত্তপ্ত ইস্যুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নেত্রীর মূল এজেন্ডা। একইসঙ্গে পশ্চিমবঙ্গকে আর্থিক বঞ্চনা ও রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত আটকে রাখার বিষয়েও মোদির হস্তক্ষেপ চাইবেন তিনি। ফলে, মোদি বনাম মমতার লড়াই তীব্র। মঙ্গলবারও তিনি স্পষ্ট বলেছেন, ‘বিজেপিকে হারানোই মূল লক্ষ্য।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা