বুলেট ট্রেন
আন্তর্জাতিক

চালক ছাড়াই চলবে বুলেট ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এবার চালক ছাড়াই চলবে বুলেট ট্রেন। চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতির বুলেট ট্রেনের (শিনকানছেন) পরীক্ষা চালাল জাপান।

পরীক্ষার সময় একজন চালক ট্রেনটিতে উপস্থিত থাকলেও তিনি নিয়ন্ত্রণ করার কোনো কিছুতেই হাত দেননি। ট্রেন চলাচল শুরু হওয়া থেকে শেষে থেমে যাওয়া পর্যন্ত এবং তার সঙ্গে গতির নিয়ন্ত্রণও স্বয়ংক্রিয়ভাবে করা হয়।

পরীক্ষার সময় ট্রেনটি খুবই মসৃণভাবে গতি বৃদ্ধি করে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল।

জাপানে নিম্ন জন্মের হার এবং সমাজে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে চালকের ঘাটতি দেখা দিতে পারে বলে উদ্বেগের কারণে কোম্পানি স্বয়ংক্রিয়ভাবে বুলেট ট্রেন প্রযুক্তি উন্নয়ন করে আসছে। মাইনিচি শিমবুনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি পরিচালনা করা ১২ কামরার শিনকানছেন ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে ট্রেন পরিচালনা ব্যবস্থা দিয়ে সজ্জিত।

বুধবার (১৮ নভেম্বর) মধ্য জাপানের নিইগাতা জেলায় পাঁচ কিলোমিটার এক রেললাইনে ট্রেনটি তিনবার দুদিকে যাতায়াত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা পূরণ হলো না: নাহিদ 

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হব...

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা