ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে আল জাজিরার সাংবাদিক মুক্ত

সাননিউজ ডেস্ক: সুদানী কর্তৃপক্ষ গ্রেফতার আল জাজিরা টেলিভিশনের খার্তুম ব্যুরো প্রধানকে মঙ্গলবার (১৬ নভেম্বর) মুক্তি দিয়েছে। কাতার-ভিত্তিক নেটওয়ার্কের এ সাংবাদিককে নিরাপত্তা বাহিনী তার বাড়ি থেকে দুই দিন আগে গ্রেপ্তার করেছিল। এএফপির খবর।

তিন সপ্তাহ আগে সামরিক অভ্যুত্থানের পর সর্বশেষ ঘটনায় আল-মুসালামি আল-কাব্বাশিকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে, বেসামরিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।

আল জাজিরা জানায়, সুদানী নাগরিক কাব্বাশি মঙ্গলবার মুক্তি পেয়েছে। সামরিক বাহিনী এখনও তাকে আটক করার কোন কারণ জানায়নি।

সশস্ত্র বাহিনীর সংবাদপত্রের প্রধান সম্পাদক ইব্রাহিম আল-হোরি অভিযোগ করেছেন যে, আল জাজিরা বস্তুনিষ্ঠ নয় এমন প্রতিবেদন ও পুরানো ভিডিও প্রকাশ করেছে।

আল জাজিরা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। তবে, তারা শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের একটি বিশদ সাক্ষাৎকারও প্রচার করেছে।

আল জাজিরা সোমবার রাতে জানায়, কাবাশিকে মুক্তি দেয়ার জন্য প্রসিকিউটরের আদেশ সত্ত্বেও তাকে কারাগারে পাঠানো হয়েছিল। অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন ঘটনায় বিচারিক সিদ্ধান্ত উপেক্ষা করা হয়েছে।

আইনজীবী এনাম আত্তিক এএফপিকে বলেন, প্রসিকিউটররা শনিবারের সমাবেশকালে গ্রেফতারকৃত ৫০ জনকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে একটি অজানা স্থানে নিয়ে গেছে।

এছাড়াও, গত সপ্তাহে ইন্টারনেট চালু রাখার জন্য আদালতের আদেশ সত্ত্বেও সুদানে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। গত ২৫ অক্টোবর বুরহান জরুরি অবস্থা ঘোষণা করে সরকারকে ক্ষমতাচ্যুত এবং বেসামরিক নেতৃত্বকে আটক করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা