অং সান সু চি
আন্তর্জাতিক

এবার সু চির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: এবার অং সান সু চির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা। ২০২০ সালের সাধারণ নির্বাচনে সু চি ভোট জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেছে জান্তা সরকার।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইলের।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল লাইট অব মিয়ানমারে বলা হয়েছে, ভোট জালিয়াতি ও বেআইনি কাজকর্মে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে সু চির বিরুদ্ধে। এ বিষয়ে কখন শুনানি হবে তা নিয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি প্রতিবেদনে।

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ওই সময় সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করা হয়।

৭৬ বছর বয়সি সু চির বিরুদ্ধে অবৈধ পথে ওয়াকিটকি আমদানি, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে সু চির কয়েক দশকের জেল হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

ভেনিস-টরন্টো ঘুরে কলকাতায় বাঁধনের সিনেমা!

ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চ...

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমিটির সীমানা নির্ধা...

আমিরাতের কাছে হেরে বিদায় বাংলাদেশের!

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিল বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা