ভূমিকম্প
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

নিজস্ব প্রতিবেদক: ইরানের হরমুজগান প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান ও সৌদি আরবেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আরব নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

রোববার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে দিকে হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে ওঠে। বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

স্থানীয় এক কর্মকর্তা ইরারের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বেশ কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্পে বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেছে। এঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা