আন্তর্জাতিক

তাড়া খেয়ে পালালো ইসরাইলি রাষ্ট্রদূত 

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে বিশ্ববিদ্যালয় ছাত্রদের তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালিয়ে গেলেনে ব্রিটেনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জিপি হটোভলি। লন্ডন স্কুল অব ইকোনোমিকসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে গত মঙ্গলবার (৯ নভেম্বর) সেখানকার শিক্ষার্থীরা তাকে মানবতাবিরোধী অপরাধী আখ্যায়িত করে তাড়া করলে দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হন।খবর আরব নিউজের।

শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এ ধরণের সংহতি ইসরাইলকে এই বার্তা দেবে যে, তাদের অপরাধের বিচার একদিন হবেই।

বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা থেকে ছাত্ররা ইসরাইলি প্রতিনিধিদের বহিষ্কারের আহ্বান জানান।

লন্ডন স্কুল অব ইকোনোমিকসের শিক্ষার্থীরা তখন নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন।

ইসরাইলি রাষ্ট্রদূতকে বর্ণবাদী ও মানবতাবিরোধী অপরাধী আখ্যা দেন ফিলিস্তিনপন্থী ছাত্র-ছাত্রীরা। তারা ওই রাষ্ট্রদূতের উদ্দেশে বলেন, ইসরাইল হচ্ছে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। তোমার কি এতে লজ্জা করে না?

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেখানে টিকতে পারেননি ইসরাইলি রাষ্ট্রদূত। তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে দ্রুত চলে যান।

বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত ইসরাইলি রাষ্ট্রদূত দ্রুতগতিতে গাড়িতে উঠছেন। তাকে ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা